তদ্ যদ্ৰজতং সেয়ং পৃথিবী, যৎ সুবর্ণং সা দ্যৌযজ্জরায়ু তে পর্বতা যদুল্বং সমেঘো নীহারো যা ধমনয়স্তা নদ্যো যদ্বাস্তেয়মুদকং স সমুদ্রঃ ॥ ২
অন্বয় : তৎ যৎ (সেই যে) রজতম্, সা (তাহা) ইয়ম্ পৃথিবী (এই পৃথিবী); (যাহা সুবর্ণম্, সা দ্যৌঃ (দ্যুলোক); যৎ জরায়ুঃ তে (তাহা) পর্বতাঃ; যৎ উল্বম্ (সূক্ষ্মগর্ভবেষ্টন) সমেঘঃ (মেঘসহ) নীহারঃ (হিম); যাঃ (যাহা) ধমনয়ঃ (ধমনীসমূহ) তাঃ (তাহা) নদ্যঃ (নদী সমুদয়); যৎ বাস্তেয়ম্ (বস্তিতে অর্থাৎ মূত্রাশয়ে উৎপন্ন উদকম্ (জল) সঃ (তাহা) সমুদ্ৰঃ।
সরলার্থ : সেই রজতময় অংশ এই পৃথিবী, সুবর্ণময় অংশ দ্যুলোক, জরায়ু হইল পর্বতসমূহ, উল্ব (অর্থাৎ সূক্ষ্মগর্ভ—বেষ্টন) মেঘ ও তুষার, ধমনী নদীসমূহ আর বস্তি- প্রদেশের জলই হইল সমুদ্র।