মনো ব্রহ্মেত্যুপাসীতেত্যধ্যাত্মমথাধিদৈবতমাকাশো ব্রহ্মেত্যুভয়মাদিষ্টং ভবত্যধ্যাত্মং চাধিদৈবতং চ ॥ ১
অন্বয় : মনঃ ব্রহ্ম ইতি উপাসীত (উসাসনা করিবে) ইতি অধ্যাত্মম্ (ইহাই অধ্যাত্ম অর্থাৎ দেহসংক্রান্ত উপাসনা)। অথ (অনন্তর) অধিদৈবতম্ (অধিদৈবত অর্থাৎ দেবতা- সংক্রান্ত উপাসনা)—অকাশঃ ব্রহ্ম ইতি। উভয়ম্ (উভয়) আদিষ্টম্ (উপদিষ্ট) ভবতি (হইল) অধ্যাত্মম্ চ অধিদৈবতম্ চ।
সরলার্থ : ‘মনই ব্রহ্ম’ এইরূপ উপাসনা করিবে—ইহাই দেহসংক্রান্ত (অধ্যাত্ম) উপাসনা। এইবার দেবতাসংক্রান্ত (অধিদৈবত) উপাসনা বলা হইতেছে—’আকাশই ব্রহ্ম’। অধ্যাত্ম ও অধিদৈবত উভয় উপাসনাই বলা হইল।