অথ যদশাতি যৎ পিবতি যদ্ রমতে তদুপসদৈরেতি ॥ ২
অন্বয় : অথ (তাহার পর) যৎ অশ্নাতি (ভোজন করে) যৎ পিবতি (পান করে) যৎ রমতে, তৎ উপসদৈঃ (উপসদসকলের সহিত) এতি (লাভ করে, সাম্য লাভ করে)।
সরলার্থ : তাহার পর পুরুষ যে ভোজন করে, পান করে এবং সুখ অনুভব করে, তাহা উপসদসমূহের তুল্য।
মন্তব্য : উপসদৈঃ—’উপসদ’ জ্যোতিষ্টোম যজ্ঞের এক অংশ। দীক্ষার সময়ে ভোজনাদি নিষেধ; উপসদের সময়ে দুগ্ধাদি পানের বিধি আছে।