অথ যদবোচং স্বঃ প্রপদ্য ইতি ঋগ্বেদং প্রপদ্যে যজুর্বেদ প্রপদ্যে সামবেদং প্রপদ্য ইত্যেব তদবোচং তদবোচম্ ॥ ৭
অন্বয় : অথ যৎ অবোচম্ স্বঃ প্রপদ্যে ইতি—ঋগ্বেদম্ প্রপদ্যে, যজুর্বেদম্ প্ৰপদ্যে, সামবেদম্ প্রপদ্যে ইতি এব তৎ (তাহাই) অবোচম্ তৎ অবোচম্ (দ্বিরুক্তি সমাপ্তিসূচক বা উপাসনার আদরার্থ) (৩য়, ৪র্থ মঃ)।
সরলার্থ : তাহার পর যে বলিয়াছি ‘স্বর্গলোকের শরণাপন্ন হই’—তাহাতে ইহাই (অর্থাৎ তাহা এই অর্থে) বলিয়াছি যে, ‘ঋগ্বেদের, যজুর্বেদের এবং সামবেদের শরণ লইতেছি’।