এষ ম আত্মান্তহৃদয়েহণীয়ান্ ব্ৰীহেবা যবাদ্বা সর্ষপাদ্বা শ্যামাকাদ্বা শ্যামাকতণ্ডুলাদ্বা এষ ম আত্মান্তহৃদয়ে জ্যায়ান্ পৃথিব্যা জ্যায়ানন্তরিক্ষাজ্জ্যায়ান্দিবো জ্যায়ানেভ্যো লোকেভ্যঃ ॥ ৩
অন্বয় : এষঃ (ইনি) মে (আমার) আত্মা অন্তঃ + হৃদয়ে (হৃদয়ের অভ্যন্তরে অণীয়ান্ (অণুতর সূক্ষ্মতর) ব্রীহেঃ বা (ব্রীহি অপেক্ষা) যবাৎ বা (যব অপেক্ষা) সর্যপাৎ বা (সর্ষপ অপেক্ষা) শ্যামাকাৎ বা (শ্যামাক নামক শস্য অপেক্ষা) শ্যাসাক-তণ্ডুলাৎ বা (শ্যামাক শস্যের তণ্ডুল অপেক্ষাও)। এষঃ মে আত্মা অন্তর্ + হৃদয়ে জ্যায়ান্ (মহান্) পৃথিব্যাঃ (পৃথিবী অপেক্ষা) জ্যায়ান্ অন্তরিক্ষাৎ (অন্তরিক্ষ অপেক্ষা) জ্যায়ান্ দিবঃ (দ্যুলোক অপেক্ষা) জ্যায়ান্ এভ্যঃ লোকেভ্যঃ (এই সমুদয় লোক অপেক্ষা)।
সরলার্থ : হৃদয়ের অভ্যন্তরে আমার এই আত্মা ব্রীহি অপেক্ষা সূক্ষ্ম, ইনি যব, সর্ষপ, শ্যামাক, এমন কি শ্যামাক তণ্ডুল অপেক্ষাও সূক্ষ্ম। হৃদয়ের অভ্যন্তরে আমার আত্মা পৃথিবী অপেক্ষা মহান, অন্তরিক্ষ অপেক্ষা মহান, এই সমুদয় লোক অপেক্ষাও মহান।