তে বা এতে পঞ্চ ব্রহ্মপুরষাঃ স্বর্গস্য লোকস্য দ্বারপাঃ স য এতানেব পঞ্চ ব্রহ্মপুরুষান্ স্বর্গস্য লোকস্য দ্বারপান্ বেদাস্য কুলে বীরো জায়তে প্রতিপদ্যতে স্বর্গং লোকং য এতানেবং পঞ্চ ব্রহ্মপুরুষান্ স্বর্গস্য লোকস্য দ্বারপান্ বেদ ॥ ৬
অন্বয় : তে বৈ এতে (সেই এই সমুদয়) পঞ্চ ব্রহ্মপুরুষাঃ (ব্রহ্মের অধীন পুরুষ)) স্বর্গস্য লোকস্য (স্বর্গলোকের) দ্বারপাঃ (দ্বারপালসমূহ)। সঃ যঃ এতান্ এবং পঞ্চ ব্রহ্মপুরুষান্ স্বর্গস্য লোকস্য দ্বারপান্ বেদ, অস্য কুলে বীরঃ জায়তে, প্রতিপদ্যতে (প্রাপ্ত হয়) স্বর্গম্ লোকম্, যঃ এতান্ পঞ্চ ব্রহ্মপুরুষান্ স্বর্গস্য লোকস্য দ্বারপান্ বেদ।
সরলার্থ : এই পঞ্চ ব্রহ্মপুরুষ স্বর্গলোকের দ্বারপাল। যিনি স্বর্গলোকের দ্বারপাল রূপী এই পঞ্চ পুরুষকে জানেন তাঁহার কুলে বীর পুত্র জন্মলাভ করে। যিনি স্বর্গের দ্বারপাল পঞ্চ ব্রহ্মপুরুষকে এই ভাবে জানেন, তিনি স্বর্গলোক লাভ করেন।