অথ যোহস্যোদঙ্গুষিঃ স সমানস্তন্মনঃ স পর্জন্যস্তদেতৎ কীর্তিশ্চ ব্যুষ্টিশ্চেত্যুপাসীত কীর্তিমান্ ব্যুষ্টিমান্ ভবতি য এবং বেদ ॥ ৪
অন্বয় : অথ যঃ অস্য উদঙ্গুষিঃ (দক্ষিণদিকের দ্বার) সঃ সমানঃ তৎ মনঃ সঃ পর্জন্যঃ। তৎ এতৎ কীতিঃ চ ব্যুষ্টিঃ (বি-উষ্টি; কান্তি), চ ইতি উপাসীত। কীর্তিমান্ ব্যুষ্টিমান্ (কান্তিযুক্ত) ভবতি যঃ এবম্ বেদ।
সরলার্থ : এই হৃদয়ের যে উত্তরদ্বার তাহা সমান নামক বায়ু, তাহা মন, তাহা পর্জন্য (বরুণদেব)। ইহাকে কীর্তি ও কান্তিরূপে উপাসনা করিবে। যিনি ইহা জানেন, তিনি কীর্তিমান ও কান্তিমান হন।