যা বৈ সা পৃথিবীয়ং বাব সা যদিদমস্মিন্ পুরুষে শরীরমস্মিন্ হীমে প্রাণাঃ প্রতিষ্ঠিতা এতদেব নাতিশীয়ন্তে ॥ ৩
অন্বয় : যা বৈ সা পৃথিবী, ইয়ম্ বাব সা— যৎ (যাহা) ইদম্ (এই) অস্মিন্ পুরুষে (এই পুরষে) শরীরম্। অস্মিন্ হি ইমে প্রাণাঃ প্রতিষ্ঠিতাঃ, এতৎ এব ন অতিশীয়ন্তে (অতিক্রম করে)।
সরলার্থ : যাহা সেই পৃথিবী, পুরুষে তাহাই শরীর (অর্থাৎ পৃথিবীই এই পুরুষাশ্রিত শরীর); করণ এই শরীরে প্রাণসমূহ প্রতিষ্ঠিত এবং ইহারা কেহই শরীরকে অতিক্রম করিতে পারে না।