অথ যৎ পঞ্চমমমৃতং তৎ সাধ্যা উপজীবন্তি ব্রহ্মণা মুখেন ন বৈ দেবা অশন্তি ন পিবন্ত্যেতদেবামৃতং দৃষ্ট্বা তৃপ্যন্তি ॥ ১
অন্বয় : অথ যৎ পঞ্চমম্ অমৃতম্, তৎ সাধ্যাঃ (সাধ্যগণ) উপজীবন্তি বহ্মণা মুখেন (ব্রহ্মপ্রমুখ হইয়া)। ন বৈ দেবাঃ অশন্তি, ন পিবন্তি, এতৎ এবং অমৃতম্ দৃষ্ট্বা তৃপ্যন্তি (৩।৬।১ টীকা)।
সরলার্থ : আর সূর্যের যে পঞ্চম অমৃত (অর্থাৎ মধ্যবর্তী চঞ্চল রূপ), সাধ্যগণ ব্রহ্মের মুখ দিয়া তাহা উপভোগ করেন। তবে দেবতারা ভোজনও করেন না, পান করেন না। তাহারা এই অমৃত দেখিয়াই তৃপ্ত হন।
মন্তব্য : সাধ্যগণও গণদেবতা। ঋগ্বেদের ১০।৯০।১৬ মন্ত্রে ইহাদিগের উল্লেখ আছে। উহার ব্যখ্যায় যাস্ক সাধ্যদের ‘দুস্থানঃ দেবগণঃ’ বলিয়াছেন। ভুবলোকে ইহাদিগের বসতি। মনুর মতে ইহারা একশ্রেণীর সূক্ষ্ম দেবতা; বিরাটের পুত্র সোমসদ্গণ ইহাদের পিতা।