ভবন্তি হাস্য পশবঃ পশুমান্ ভবতি য এতদেবং বিদ্বান্
পশুযু পঞ্চবিধং সামোপাস্তে ॥ ২
অন্বয় : ভবন্তি (হয়) হ অস্য (ইহার) পশবঃ (পশুসমূহ) পশুমান্ (পশুযুক্ত) ভবতি যঃ এতৎ এবম্ বিদ্বান্ পশুষু পঞ্চবিধম্ সাম উপাস্তে।
সরলার্থ : যিনি এই প্রকার জানিয়া পশুসমূহে পঞ্চবিধ সামের উপাসনা করেন, পশুসমূহ তাঁহার ভোগ্যবস্তু হয় এবং তিনি বহু পশুর অধিকারী হন।