পশুযু পঞ্চবিধং সামোপাসীতাজা হিঙ্কারোহবয়ঃ প্রস্তাবো গাব
উদ্গীথোহশ্বাঃ প্রতিহারঃ পুরুষো নিধনম্ ॥ ১
অন্বয় : পশুষু (পশুসমূহে) পঞ্চবিধম্ সাম উপাসীত অজাঃ (ছাগসমূহ) হিঙ্কারঃ অবয়ঃ (অবি, মেষসমূহ) প্রস্তাবঃ; গাবঃ (গোসমূহ) উদ্গীথঃ অশ্বাঃ (অশ্বসমূহ) প্রতিহারঃ; পুরুষঃ নিধনম্।
সরলার্থ : পশুসমূহে পঞ্চবিধ সামের উপাসনা করিবে—ছাগই হিঙ্কার, মেষই প্রস্তাব, গোসমূহ উদ্গীথ, অশ্ব প্রতিহার এবং পুরুষই নিধন।