সর্বাস্বপ্সু পঞ্চবিধং সামোপাসীত মেঘো যৎ সংপ্লবতে স
হিঙ্কারো যদ্বর্যতি স প্রস্তাবো যাঃ প্রাচ্যঃ স্যন্দন্তে স
উদ্গীথো যাঃ প্রতীচ্যঃ স প্রতিহারঃ সমুদ্রো নিধনম্ ॥ ১
অন্বয় : সর্বাসু অপ্ (সমুদয় জলে অর্থাৎ জলবিষয়ে চিন্তা করিয়া) পঞ্চবিধম্ সাম (পঞ্চবিধ সামকে) উপাসীত (উপাসনা করিবে)— মেঘঃ যৎ (যে; কিংবা যখন সংপ্লবতে (ঘনীভূত হয়; কিংবা ইতস্তত বিস্তৃত হয়) সঃ (তাহা) হিঙ্কার; যৎ বর্ষতি (বৃষ্টি যে পতিত হয়) সঃ প্রস্তাবঃ; যাঃ প্রাচ্যঃ (পূর্বদেশীয় নদীসমূহ) স্যন্দন্তে (প্রবাহিত হয়)। সঃ উদ্গীথঃ; যাঃ প্রতীচ্যঃ (পশ্চিমদেশীয় নদীসমূহ) সঃ প্রতিহারঃ; সমুদ্রঃ নিধনম্।
সরলার্থ : সর্বপ্রকার জল বিষয়ে চিন্তা করিয়া পঞ্চবিধ সামের উপাসনা করিবে— মেঘ যে ঘনীভূত (বা ইতস্তত বিস্তৃত) হয় তাহাই হিঙ্কার; যে বৃষ্টি বর্ষিত হয় তাহাই প্রস্তাব; পূর্বপ্রবাহিনী নদীসমূহই উদ্গীথ; পশ্চিমে প্রবাহিত নদীসমূহ প্রতিহার; সমুদ্রই নিধন।