১৭৯. অথ জুহোতি নমো বায়বেহস্তরিক্ষক্ষিতে লোকক্ষিতে লোকং মে
যজমানায় বিন্দৈষ বৈ যজমানস্য লোক এতাস্মি ॥৯
১৮০. অত্র যজমানঃ পরস্তাদায়ুষঃ স্বাহাহপজহি পরিঘমিত্যুক্ত্বোত্তিষ্ঠতি
তস্মৈ র দ্রা মাধ্যন্দিনং সবনং সংপ্রযচ্ছন্তি ॥১০
অন্বয় : অথ জুহোতি নমঃ বায়বে (বায়ুকে) অন্তরিক্ষ-ক্ষিতে (অন্তরিক্ষবাসীকে) লোকক্ষিতে লোকম্ মে যজমানায় বিন্দ। এষঃ বৈ যজমানস্য লোকে এতা অস্মি (৫ম মন্ত্র দ্রঃ)। অত্র যজমানঃ পরস্তাৎ আয়ুষঃ। স্বাহা অপজহি পরিঘম্ ইতি উজ্জ্বা উত্তিষ্ঠতি। তস্মৈ রুদ্রাঃ (রুদ্রগণ) মাধ্যন্দিনম্ (সবনম্ (মাধ্যন্দিন সবনের বল) সম্প্রযচ্ছন্তি। (৬ষ্ঠ মঃ দ্রঃ)।
সরলার্থ : (৯ম ও ১০ম মন্ত্র)— তারপর যজমান এই বলিয়া আহুতি দেয়— ‘অন্তরিক্ষবাসী, লোকবাসী বায়ুকে নমস্কার; আমাকে (যজমানকে) লোক লাভ করাও। আমি যজমানের লভ্য লোকে যাই। (যজমান) আমি আয়ুক্ষয়ান্তে এইখানে বাস করিব।’ এই বলিয়া ‘স্বাহা” উচ্চারণ করিয়া হোম করিবে। অতঃপর ‘লোকদ্বারের অর্গল দূর কর’ এই মন্ত্র উচ্চারণ করিয়া যজমান গাত্রোত্থান করেন। রুদ্রগণ সেই যজমানকে মাধ্যন্দিন সবনের ফল অন্তরিক্ষ-লোক দান করেন।