১৭৩. পুরা প্রাতরনুবাকস্যোপাকরণাজ্জবনেন গার্হপত্যস্যোদঙ্মুখ
উপবিশ্য স বাসবং সামাভিগায়তি।। ৩
১৭৪. লো ৩ কদ্বারমপাবা ৩ র্ণূ ৩৩ পশ্যেম ত্বা বয়ং রা ৩ ৩ ৩
হু ৩ ম্ আ ৩ ৩ জ্যা ৩ য়ো ৩ আ ৩ ২ ১ ১ ১ ইতি ॥৪
অন্বয় : প্রাতঃ অনুবাকস্য (প্রাতঃকালে পঠনীয় মন্ত্রের) উপাকরণাৎ পুরা (আরম্ভের পূর্বে) জঘনেন (পশ্চাৎভাগে) গার্হপত্যসা (গার্হপত্য নামক অগ্নির) উদমুখঃ (উত্তরমুখ হইয়া) উপবিশ্য (উপবেশন করিয়া) সঃ (সেই যজমান), বাসবম্ (বসুগণসম্বন্ধী) সাম অভিগায়তি (গান করেন)। লোকদ্বারম্ (পৃথিবীলোক লাভের দ্বারকে) অপাবাণু (বৈদিক প্রয়োগ; অপাবৃণু— উদ্ঘাটিত কর) পশ্যেম (দেখি) ত্বা (তোমাকে) বয়ম্ (আমরা) রা— হুম্ আ— জ্যায়ঃ আ রাজ্যায় (রাজ্যলাভের জন্য) ইতি।
সরলার্থ : (৩য় ও ৪র্থ মন্ত্র)— প্রাতঃকালের মন্ত্রপাঠ করিবার পূর্বে গার্হপত্য নামে অগ্নির পিছনে উত্তরমুখ হইয়া বসিয়া বসুগণের বিষয়ে সামগান করিবে। হে অগ্নি, পৃথিবীলোক লাভ করিবার দ্বার খোল; আমরা রাজ্যলাভ করিবার জন্য তোমাকে দেখি।
মন্তব্য : রা— হুম্ আ— জ্যায়ঃ আ=রাজ্যায়। সামগানের সুবিধার জন্য অনেক সময় ‘হুম্’, ‘আ’ ইত্যাদি অতিরিক্ত অক্ষর যোগ করা হয়। এখানে আসল কথাটি ‘রাজ্যায়’। কিন্তু গানের জন্য ‘রা’ অক্ষরের পরে ‘হুম্ আ’ এবং ‘জ্যায়’ অংশের পরে বিসর্গ ও আ সংযোগ করা হইয়াছে।