১৮৪. অথ জুহোতি নম আদিত্যেভ্যশ্চ বিশ্বেভ্যশ্চ দেবেভ্যো দিবিক্ষিদ্ভ্যো
লোকক্ষিঙো লোকং মে যজমানায় বিন্দত ॥১৪
১৮৫. এষ বৈ যজমানস্য লোক এতাস্মাত্র যজমানঃ পরস্তাদায়ুষঃ
স্বাহাহপহত পরিঘমিত্যুক্তোত্তিষ্ঠতি ॥ ১৫
অন্বয় : অথ জুহোতি— নমঃ আদিত্যেভ্যঃ চ (আদিত্যগণকে) বিশ্বেভ্যঃ চ দেবেভ্যঃ; (বিশ্বদেবকে) দিবিক্ষিভ্যঃ (দ্যুলোকবাসীদিগকে) লোকক্ষিভ্যঃ; লোকম্ মে যজমানায় বিন্দত (লাভ করাও)। এষঃ বৈ যজমানস্য লোকে এতা অস্মি (৫ম মঃ দ্রঃ)। অত্র যজমানঃ পরস্তাৎ আয়ুষঃ। স্বাহা অপহত (দূর কর) পরিঘম্ ইতি উত্তা উত্তিষ্ঠতি (৬ষ্ঠ মঃ দ্রঃ)।
সরলার্থ : (১৪ ও ১৫ মন্ত্র)— ইহার পর এই বলিয়া হোম করা হয়—’দ্যুলোকবাসী ও লোকবাসী আদিত্যগণ ও বিশ্বদেবকে নমস্কার। আমার (যজমানের) এই লোক লাভ হউক। এই আমি যজমানের লোকে গমন করি। আয়ুক্ষয় হইবার পর আমি (যজমান) এই কালে বাস করিব।’ তাহার পর ‘স্বাহা” উচ্চারণপূর্বক হোম করিয়া ‘অর্গল দূর কর’—এই বলিয়া যজমান গাত্রোত্থান করেন।