স য এবমেতদ্রাজনং দেবতাসু প্রোতং বেদৈতাসামেব দেবতানাং
সলোকতাং সাষ্টিতাং সাযুজ্যং গচ্ছতি সর্বমায়ুরেতি জ্যোগ্জীবতি মহান্
প্রজয়া পশুভিঃ ভবতি মহান্ কীৰ্তা ব্রাহ্মণান্ন নিন্দেৎ ততম্ ॥২
অন্বয় : সঃ যঃ এবম্ এতৎ রাজনম্ দেবতাসু প্রোতম্ বেদ, এতাসাম্ এব দেবতানাম্ (এই সমুদয় দেবতার) সলোকতাম্ (সালোক্য অর্থাৎ একলোক অবস্থিতি), সার্ফিতাম্ (সৃষ্টি হইতে সার্টি, তা প্রত্যয়; সমান ক্ষমতা বা অধিকার) সাযুজ্যম্ (একত্ব) গচ্ছতি (প্রাপ্ত হয়); সর্বম্ আয়ুঃ এতি; জ্যোক্ জীবতি; মহান্ প্ৰজয়া পশুভিঃ ভবতি মহান্ কীৰ্তা। ব্রাহ্মণান্ (ব্রাহ্মণদিগকে) ন নিন্দেৎ। তৎ ব্রতম্।
সরলার্থ : ‘রাজন’ নামে সাম দেবতাসমূহে প্রতিষ্ঠিত যিনি তাহা জানেন তিনি এই সব দেবতার সহিত সালোক্য, সার্ফিতা (সমান অধিকার) বা সাযুজ্য লাভ করেন। তিনি পূর্ণায়ু ও উজ্জ্বল জীবনের অধিকারী হন, প্রজা ও পশু লাভ করিয়া মহীয়ান হন এবং কীর্তিতেও হন মহান। ব্রাহ্মণগণকে নিন্দা করিবেন না, তাঁহার ইহাই ব্রত।
মন্তব্য : একই সোকে বাস করার নাম সালোক্য; সমান ক্ষমতা লাভের নাম সাষ্টিতা; একত্বলাভ, একীভাবপ্রাপ্তি বা একদেহে বাসের নাম সাযুজ্য।