অথোতাপ্যাহুঃ সাম নো বতেতি যৎ সাধু ভবতি সাধু
বতেত্যেব তদারসাম নো বতেতি যদসাধু ভবত্যসাধু
বতেত্যেব তদাহুঃ ॥ ৩
অন্বয় : অথ উত অপি (আরও) আহুঃ (বলা হয়) সাম নঃ (আমাদিগের) বত (অব্যয়—আশ্চর্য বা অনুকম্পা প্রকাশের জন্য) ইতি যৎ সাধু (উত্তম) ভবতি (হয়), সাধু বত ইতি এব তৎ আহুঃ। অসাম নঃ বত ইতি যৎ অসাধু ভবতি অসাধু বত ইতি এব তৎ আহুঃ।
সরলার্থ : যখন কোন সাধু (মঙ্গলময়) ঘটনা ঘটে, তখন বলা হয় যে, ‘ইহা আমাদের পক্ষে সাম’ অর্থাৎ ‘ইহা আমাদের পক্ষে সাধু’। আবার যখন অসাধু (অমঙ্গলকর) ঘটনা ঘটে, তখন বলা হয় ‘ইহা আমাদের পক্ষে অসাম’ অথবা ‘ইহা আমাদের পক্ষে অসাধু’।