তদুতাপ্যাহুঃ সাম্নৈনমুপাগাদিতি সাধুনৈনমুপাগাদিত্যেব
তদাহুরসাম্নৈনমুপাগাদিত্যসাধুনৈনমুপাগাদিত্যেব তদাহুঃ ॥ ২
অন্বয় : তৎ (সেইজন্য) উত অপি (আরও) আহুঃ (বলা হয়), সাম্না (সামদ্বারা) এনম্ (ইহাকে) উপ+অগাৎ (নিকটে গিয়াছে) ইতি, সাধুনা (সাধুভাবে) এনম্ উপ+অগাৎ ইতি এব তৎ (তাহা) আহুঃ (বলে)। অসাম্না (অসামদ্বারা, সামবিরোধী ভাবে) এনম্ উপাগাৎ ইতি, অসাধুনা এনম্ উপাগাৎ ইতি এব তৎ আহুঃ।
সরলার্থ : এই জন্যই বলা হয়—’সামভাবে তাহার নিকটে গিয়াছে’ যাহার অর্থ ‘সাধুভাবে তাহার নিকটে গিয়াছে’। আবার ইহাও বলা হয় ‘অসামভাবে তাহার নিকটে গিয়াছে’ অর্থাৎ ‘অসাধুভাবে তাহার নিকটে গিয়াছে”।