অজা হিংকারোহবয়ঃ প্রস্তাবো গাব উদ্গীথোহশ্বাঃ প্রতিহারঃ পুরুষো
নিধনমেতা রেবত্যঃ পশুষু প্ৰোতাঃ॥১
অন্বয় : অজাঃ হিঙ্কারঃ; অবয়ঃ প্রস্তাবঃ; গাব উদ্গীথঃ; অশ্বাঃ প্রতিহারঃ; পুরুষঃ নিধনম্ (২।৬।১ টীকা)। এতাঃ (সেই সমুদয়) রেবতাঃ (রেবতী নামক সাম) পশু (পশুসমূহে) প্রোতাঃ (প্রতিষ্ঠিত)।
সরলার্থ : ছাগসমূহ হিঙ্কার, মেষসমূহ প্রস্তাব, গোসমূহ উদ্গীথ, অশ্বগণ প্রতিহার, মানুষই নিধন। রেবতী নামক এই সকল সাম পশুতে প্রতিষ্ঠিত।