স য এবমেতদ্ বৃহদাদিত্যে প্রোতং বেদ তেজস্ব্যন্নাদো ভবতি
সর্বমায়ুরেতি জ্যোগ্ জীবতি মহান্ প্রজয়া পশুভির্ভবতি
মহান্ কীৰ্তা তপন্তং ন নিন্দেৎ তদ্ ব্ৰতম্ ॥ ২
অন্বয় : সঃ যঃ (২।১১।২ মন্তব্য) এবম্ এতৎ বৃহৎ আদিত্যে প্রোতম্ (১ম মঃ) বেদ, তেজস্বী অন্নাদঃ ভবতি; সর্বম্ আয়ুঃ এতি, জ্যোক্ জীবতি; মহান্ প্ৰজয়া পশুভিঃ ভবতি; মহান্ কীৰ্তা (২।১১।২ টীকা)। তপন্তম্ (তাপপ্রদানকারী সূর্যকে) ন নিন্দেৎ (নিন্দা করিবে না)। তৎ (তাহাই) ব্রতম্।
সরলার্থ : ‘বৃহৎ’ নামক সাম আদিত্যে প্রতিষ্ঠিত— ইহা যিনি জানেন, তিনি তেজস্বী ও অনুভোক্তা হন, পূর্ণায়ু হন, দীর্ঘ (বা উজ্জ্বল) জীবন ধারণ করেন, প্রজা ও পশুলাভ করিয়া মহীয়ান হন এবং কীর্তিতেও মহান হন। তাপদাতা সূর্যের নিন্দা করিবেন না— ইহাই তাঁহার ব্রত।