উপমন্ত্রয়তে স হিংকারো জ্ঞপয়তে স প্রস্তাবঃ ত্রিয়া সহ শেতে স
উদ্গীথঃ প্রতি স্ত্ৰীং সহ শেতে স প্রতিহারঃ কালং গচ্ছতি তন্নিধনং পারং
গচ্ছতি তন্নিধনমেতদ্ বামদেব্যং মিথুনে প্রোতম্ ॥ ১
অন্বয় : উপমন্ত্রয়তে (আহ্বান করে) সঃ হিঙ্কারঃ; জ্ঞপয়তে (সন্তোষ বিধান করে, বা জানায়) সঃ প্রস্তাবঃ; স্ক্রিয়া সহ (স্ত্রীলোকের সহিত) শেতে (শয়ন করে) সঃ উদ্গীথঃ; প্রতি (অভিমুখ হইয়া) শ্ৰীম্ সহ শেতে, সঃ প্রতিহারঃ কালম্ গচ্ছতি (সময় অতিবাহিত হয়) তৎ নিধনম্; পারম্ গচ্ছতি (পূর্ণকাম হয়) তৎ (তাহাও) নিধনম্। এতৎ বামদেব্যম্ (বামদেব্য নামক সাম) মিথুনে (স্ত্রী-পুরুষে) প্রোতম্ (প্রতিষ্ঠিত)।
সরলার্থ : (পুরুষ) স্ত্রীকে যে আহ্বান করে তাহা হিংকার, (বিভিন্ন উপকরণ দ্বারা) তাহাকে যে সন্তুষ্ট করে তাহা প্রস্তাব, স্ত্রীর সঙ্গে শয্যায় শয়ন করা উদ্গীথ, স্ত্রীর অভিমুখ হইয়া শয়ন করা প্রতিহার, মিথুনভাবে যে কালক্ষেপণ করে তাহা নিধন এবং তাহার সমাপ্তিও নিধন। এই বামদেব্য নামক সাম মিথুনে প্রতিষ্ঠিত।
মন্তব্য : বর্তমান যুগে আমরা কতকগুলি ঘটনাকে অত্যন্ত লজ্জাকর ও হেয় বলিয়া মনে করি। কিন্তু অতি প্রাচীনকালে আহার-বিহারাদি সমুদয় ঘটনাকেই স্বাভাবিক বলিয়া বিবেচনা করা হইত। উপনিষদের এই স্থলে এইরূপ একটি ঘটনাকে ধর্মভাবে প্রতিষ্ঠিত করিবার চেষ্টা করা হইয়াছে।