নিধনমিতি ত্র্যক্ষরং তৎ সমমেব ভবতি তানি হ বা
এতানি দ্বাবিংশতিরক্ষরাণি ॥ ৪
অন্বয় : নিধনম্ ইতি ত্রি + অক্ষরম্; তৎ সমম্ ভবতি (৩মঃ দ্রঃ)। তানি হ বৈ এতানি (এই সমুদয়) দ্বাবিংশতিঃ অক্ষরাণি (বাইশটি অক্ষর : হিঙ্কার, প্রস্তাব, আদি, প্রতিহার, উদ্গীথ, উপদ্রব, নিধন— এই সাতটিতে বাইশটি অক্ষর)।
সরলার্থ : ‘নিধন’ পদেও তিন অক্ষর, সুতরাং ইহাও (অন্য পদসমূহের) সমান। এই সমুদয় সামে বাইশটি অক্ষর।