আদিরিতি দ্ব্যক্ষরং প্রতিহার ইতি চতুরক্ষরং তত
ইহৈকং তৎ সমম্ ॥ ২
অন্বয় : আদিঃ ইতি (‘আদি’ এই শব্দ) দ্বি+অক্ষরম্ (দুই অক্ষর যুক্ত); প্রতিহারঃ ইতি চতুর্+অক্ষরম্ (চারি অক্ষর যুক্ত)। ততঃ (তাহা হইতে, প্রতিহার শব্দ হইতে) ইহ (ইহাতে, আদি শব্দে) একম্ (একটি অক্ষর ‘লইলে’) তৎ সমম্।
সরলার্থ : ‘আদি’ শব্দের দুইটি অক্ষর, ‘প্রতিহার’ শব্দের চারিটি অক্ষর। ‘প্রতিহার’ শব্দ হইতে একটি অক্ষর লইয়া ‘আদি’ শব্দে যোগ করিলে উভয়ে সমান হয়।