অস্য লোকস্য কা গতিরিত্যাকাশ ইতি হোবাচ সর্বাণি হ বা ইমানি ভুতান্যা-কাশাদেব সমুৎপদ্যন্ত আকাশং প্রত্যস্তং যন্ত্যাকাশো হ্যেবৈভ্যো জ্যায়ানাকাশঃ পরায়ণম্ ॥ ১
অন্বয় : অস্য লোকস্য (এই লোকের) কা গতিঃ? ইতি। আকাশঃ ইতি হ উবাচ। সর্বাণি (সমুদয়) হ বৈ ইমানি ভূতানি (তই ভূতসমূহ) আকাশাৎ এব (আকাশ হইতেই) সমুৎপদ্যন্তে (সমুৎপন্ন হয়); আকাশং প্রতি (আকাশে) অস্তম্ যন্তি (অস্ত যায়, বিলীন হয়) আকাশঃ হি এব এভ্যঃ (এই সকল অপেক্ষা) জ্যায়ান্ (শ্রেষ্ঠ); আকাশঃ পরায়ণম্ (পরমা গতি)।
সরলার্থ : শালাবত্য জিজ্ঞাসা করিলেন— ‘এই লোকের অর্থাৎ এই পৃথিবীর কি গতি?” প্রবাহণ বলিলেন ‘আকাশ’। (কারণ) এই নিখিল ভূতবর্গ আকাশ হইতেই উৎপন্ন হয় এবং আকাশেই বিলীন হয়। সুতরাং আকাশ এই সমুদয় হইতে শ্রেষ্ঠ। আকাশই পরমা গতি।