তং হ প্রবাহণো জৈবলিরুবাচান্তবদ্বৈ কিল তে শালাবত্য সাম যত্ত্বেতর্কি ব্রুয়ামূর্ধা তে বিপতিষ্যতীতি মূর্ধা তে বিপতেদিতি হন্তাহমেতদ্ভগবতো বেদানীতি বিদ্ধীতি হোবাচ ॥ ৮
অন্বয় : তম্ হ (তাঁহাকে) প্রবাহণঃ জৈবলিঃ উবাচ— অন্তবৎ (যাহার অন্ত আছে) বৈ কিল তে (তোমার) শালাবত্য (হে শালাবত্য) সাম। যঃ তু (যদি কেহ) এতৰ্হি (এখন) ব্রুয়াৎ (বলে) মূর্ধা (মস্তক) তে (তোমার) বিপতিষ্যতি (নিপতিত হইবে) ইতি, মূর্ধা তে (তোমার) বিপতেৎ (নিপতিত হইবে) ইতি। হন্ত (অব্যয়—অনুমতি-প্রার্থনাসূচক) অহম্ এতৎ (ইহাকে) ভগবতঃ (ভগবানের অর্থাৎ আপনার নিকট হইতে) বেদানি (অবগত হই) ইতি। বিদ্ধি (অবগত হও) ইতি হ উবাচ।
সরলার্থ : প্রবাহণ জৈবলি শালাবত্যকে বলিলেন, ‘হে শালাবত্য, তোমার সাম অনন্ত নয়। এখন কেহ যদি বলে—(তোমার কথা সত্য না হইলে) তোমার মস্তক খসিয়া পড়িবে, তাহা হইলে নিশ্চয় তোমার মস্তক খসিয়া পড়িবে।’ শালাবত্য বলিলেন—’আমি আপনার নিকট ইহা জানিতে চাই।’ তিনি বলিলেন—‘জানিয়া লও।’