স এষ যে চৈতস্মাদর্বাঞ্চো লোকাস্তেষাং চেষ্টে মনুষ্যকামানাং চেতি তদ্ য ইমে বীণায়াং গায়ন্ত্যেতং তে গায়ন্তি তস্মাত্তে ধনসনয়ঃ ॥ ৬
অন্বয় : সঃ এষঃ (সেই এই চাক্ষুষ পুরুষ)—যোচ (যে সমুদয়) এতস্মাৎ (এই আধ্যাত্মিক আত্মা হইতে) অর্বাঞ্চঃ (অধস্তন) লোকাঃ (লোকসমূহ)—তেষাম্ চ (তাহাদিগকেও) ঈষ্টে শাসন করেন) মনুষ্যকামানাম্ চ (মনুষ্যদিগের কামনাকেও)। তৎ (সেই জন্য) যে ইমে (এই সমুদয় যে লোক) বীণায়াম্ (বীণামন্ত্রে) গায়ন্তি (গান করে), এতম্ (চাক্ষুষ পুরুষকে) তে (তাহারা) গায়ন্তি। তস্মাৎ (সেইজন্য) তে (তাহারা) ধনসনয়ঃ (ধনসনি=ধনবান)।
সরলার্থ : আধ্যাত্মিক আত্মা হইতে অধস্তন যে সকল লোক আছে, চাক্ষুষ পুরুষ সেই সমুদয় লোকের ঈশ্বর এবং মনুষ্যদিগের কামনারও ঈশ্বর। সুতরাং যাহারা বীণা- সংযোগে গান করে, তাহারা ইহারই গান করে এবং এই জন্য তাহারা ধনবান হইয়া থাকে।