অথ যদেতদক্ষঃ শুক্লং ভাঃ সৈবর্গথ যন্ত্রীলং পরঃ কৃষ্ণং তৎ সাম তদে- তদেতস্যামৃচ্যধ্যূঢ়ং সাম তস্মাদৃচ্যধ্যূঢ়ং সাম গীয়তে। অথ যদেবৈত- দক্ষঃ শুক্লং ভাঃ সৈব সাহথ যনীলং পরঃ কৃষ্ণং তদমস্তৎ সাম ॥ ৪
অন্বয় : অথ যৎ এতৎ (এই যে) অক্ষঃ (চক্ষুর) শুক্লম্ (শুক্ল) ভাঃ (আভা), সা এব ঋক্। অথ যৎ নীলম্— পরঃ কৃষ্ণম্, তৎ সাম। তৎ এতৎ এতস্যাম্ ঋচি অধ্যূঢ়ম্ সাম। তস্মাৎ ঋচি অধ্যূঢ়ম্ সাম গীয়তে। অথ যৎ এব এতৎ অক্ষঃ শুক্লম্ ভাঃ, সা এব সা, অথ যৎ নীলম্—পরঃ কৃষ্ণম্ তৎ অমঃ। তৎ সাম।
সরলার্থ : তাহার পর চক্ষুর যে শুক্ল আভা, তাহাই ঋক্; আর ইহার যে নীল, গভীর কৃষ্ণ আভা, তাহাই সাম। এই সাম ঋকে অধিষ্ঠিত। এইজন্য গান করা হয় যে, ‘সাম ঋকে অধিষ্ঠিত’। এই যে চক্ষুর শুক্ল আভা ইহাই ‘সা’, আর যে নীল গভীর কৃষ্ণ আভা, ইহাই ‘অম’। এইরূপে সাম হইল।