অথ যদেতদাদিত্যস্য শুক্লং ভাঃ সৈব ঋগথ যনীলং পরঃ কৃষ্ণং তৎ সাম তদেতদেতস্যামৃচ্যধ্যূঢ়ং সাম তস্মাদৃচ্যধ্যূঢ়ং সাম গীয়তে ॥ ৫
অন্বয় : অথ যৎ এতৎ (এই যে) আদিত্যস্য (সূর্যের) শুক্লম্ (শুক্লবর্ণ) ভাঃ (আভা) সা এব (তাহাই) ঋক্; অথ যৎ নীলম্ (আর যে নীল) পরঃ (অতিশয়) কৃষ্ণম্ (কৃষ্ণবর্ণ) তৎ সাম। তৎ এতৎ এতস্যাম্ ঋচি অধ্যূঢ়ম্ সাম; ঋচি অধ্যূঢ়ম্ সাম গীয়তে (১ম মঃ দ্রঃ)।
সরলার্থ : তাহার পর সূর্যের এই যে শুক্ল আভা ইহাই ঋক; আর যাহা নীল, গভীর কৃষ্ণ আভা, তাহাই সাম। এই সাম ঋকে অধিষ্ঠিত। এইজন্যই গান করা হয় যে সাম ঋকে অধিষ্ঠিত।
মন্তব্য : এক দৃষ্টিতে সূর্যকে নিরীক্ষণ করিলে সূর্যের কৃষ্ণবর্ণ আভা লক্ষ্য করা যায় (শঙ্কর)।