তানু তত্ৰ মৃত্যুৰ্যথা মৎস্যমুদকে পরিপশ্যেদেবং পর্ষপশ্যদৃচি সান্নি যজুষি। তে নু বিদিত্বোর্ধ্বা ঋচঃ সাম্নো যজুষঃ স্বরমেব প্রাবিশন্ ॥ ৩
অন্বয় : তান্ (তাহাদিগকে) উ তত্র (সেই স্থলে) মৃত্যুঃ—যথা (যেমন) মৎস্যম্ (মৎস্যকে) উদকে (জলে) পরিপশ্যেৎ (দর্শন করে)— এবম্ (এই প্রকার) পর্যপশ্যৎ (দর্শন করিল)। ঋচি (ঋক্ মন্ত্রে) সান্নি (সাম মন্ত্রে) যজুসি (যজুর্মন্ত্রে) তে (তাহারা) নু বিদিত্বা (জানিয়া) ঊর্ধ্বাঃ (ঊর্ধ্বগামী হইয়া, অভ্যুত্থিত হইয়া) ঋচঃ (ঋক্ হইতে), সাম্নঃ (সাম হইতে), যজুষঃ (যজুঃ হইতে) স্বরম্ এব (স্বরে, ‘ওম্’ এই অক্ষরে) প্রাবিশন্ (প্রবেশ করিয়াছিল)।
সরলার্থ : কিন্তু জলে যেমন মাছকে দেখা যায়, তেমনি মৃত্যুও ঋক্, সাম ও যজুতে দেবগণকে দেখিতে পাইল। দেবগণ ইহা জানিতে পারিয়া ঋক্, সাম ও যজুঃ হইতে বাহির হইয়া স্বরে (‘ওম্’ এই অক্ষরে) প্রবেশ করিলেন অর্থাৎ দেবগণ যাগযজ্ঞ পরিত্যাগ করিয়া ওঙ্কারের ধ্যানে লগ্ন হইলেন।