ওমিত্যেতদক্ষরমুদ্গীথমুপাসীতোমিতি ত্যুদ্গায়তি তস্যোপব্যাখ্যানম্ ॥ ১
অন্বয় : ওম্ ইতি এতৎ অক্ষরম্ উদ্গীথম্ উপাসীত; ওম্ ইতি হি উদ্গায়তি। তস্য উপব্যাখ্যানম্ (১দ্রঃ)
সরলার্থ : ‘ওম্’ এই অক্ষরকে উদ্গীথরূপে উপাসনা করিবে। ‘ওম’, উচ্চারণ করিয়াই উদ্গান করা হয়। ইহার ব্যাখ্যা এই—।