যস্যামূচি তামৃচং যদার্ষেয়ং তমৃষিং যাং দেবতামভিষ্টোষ্যন্ স্যাত্তাং দেবতামুপধাবেৎ ॥ ৯
অন্বয় : যস্যাম্ ঋচি (যে ঋকে), তাম্ ঋচম্ (সেই ঋক্কে); যৎ আর্ষেয়ম্ (এই সাম যে ঋষি কর্তৃক দৃষ্ট), তম্ ঋষিম্ (সেই ঋষিকে); যাম্ দেবতাম্ (যে দেবতাকে অভিষ্টোষ্যন্ স্যাৎ (স্তুতি করিতে হইবে), তাম্ দেবতাম্ (সেই দেবতাকে) উপধাবেৎ (ধ্যান করিবে)।
সরলার্থ : এই সাম যে ঋকের অন্তর্গত সেই ঋক্কে, যে ঋষি ইহার দ্রষ্টা সেই ঋষিকে এবং যে দেবতার স্তব করিতে হইবে সেই দেবতাকে ধ্যান করিবে।