অথ খল্বাশীঃ সমৃদ্ধিরুপসরণানীত্যুপাসীত যেন সাম্না স্তোষ্যন্ স্যাত্তৎ সামোপধাবেৎ ॥ ৮
অন্বয় : অথ খলু আশীঃ সমৃদ্ধিঃ (কামনার পরিতৃপ্তি; আশীঃ—কাম্যফল; সমৃদ্ধিঃ—বৃদ্ধি) উপসরণানি (ধ্যান দ্বারা প্রাপ্তব্য বিষয়) ইতি (এইরূপে) উপাসীত (উপাসনা করিবে); যেন সাম্না (যে সাম দ্বারা) স্তোষ্যন্ স্যাৎ (স্তুতি করিবে) তৎ সাম (সেই সামকে) উপধাবেৎ (ধ্যান করিবে)।
সরলার্থ : অনন্তর কাম্যবস্তুলাভ (বিষয়ে এই উপদেশ)—উপসরণকে অর্থাৎ ধ্যান দ্বারা প্রাপ্তব্য বিষয়কে উপাসনা করিবে। যে সামদ্বারা স্তুতি করা হইবে, সেই সামকে ধ্যান করিবে।