অথ খলূগীথাক্ষরাণ্যুপ্যসীতোদ্গীথ ইতি প্রাণ এবোৎ প্রাণেন হ্যূত্তিষ্ঠতি বাগ্গীর্বাচো হ গির ইত্যাচক্ষতেহনং থমনে হীদং সর্বং স্থিতম্॥ ৬
অন্বয় : অথ খলু উদ্গীথ + অক্ষরাণি (উদ্গীথের অক্ষরসমূহকে উৎ-গী-থ—এই তিনটি অক্ষরকে) উপাসীত (উপাসনা করিবে)। উদ্গীথঃ ইতি (উদ্গীথ এই) প্ৰাণঃ এব উৎ (‘উৎ’ এই অক্ষর); প্রাণন হি (প্রাণ দ্বারাই) উৎ-তিষ্ঠতি (উত্থিত হয়)। বাক্ (বাক্ই গীঃ (‘গী’ এই অক্ষর); বাচঃ (বাক্যসমূহ) হ গিরঃ (গীঃ এই নাম) ইতি আচক্ষতে (বলে)। অন্নম্ (অন্নই) থম্ (‘থম্’ এই অক্ষর); অন্নে হি (অন্নেই) ইদ্ম সর্বম্ (এই সমুদয়) স্থিতম্ (অবস্থিত)।
সরলার্থ : তারপর উদ্গীথের অক্ষরসমূহকে (অর্থাৎ উৎ, গী ও থ— এই তিনটি অক্ষরকে) উপাসনা করিবে। উদ্গীথের ব্যাখ্যা এই— প্রাণই ‘উৎ’, কারণ প্রাণদ্বারাই সকলের উত্থান হয়; বাক্ই ‘গীঃ’, কারণ বাক্যকেই ‘গীঃ” বলা হয়। অন্নই ‘থ’, কারণ এ সমস্ত অন্নেই প্রতিষ্ঠিত।
মন্তব্য : উৎ+তিষ্ঠতি পদে ‘উ’ রহিয়াছে, এইজন্য প্রাণই ‘উৎ’। ‘গীঃ’ শব্দের অর্থ বাক্য, এইজন্য বাক্যই ‘গী’। ‘স্থিতম্’ শব্দে ‘থ’ আছে, এইজন্য বলা হইয়াছে অন্নই ‘থ’। এইরূপে উদ্গীথের উৎ, গী ও থ অক্ষরকে প্রাণ, বাক্ ও অন্ন বলা হইল।