যা বাক্ সা ঋক্ তস্মাদপ্রাণনুনপানন্নুচমভিব্যাহরতি যা ঋক্ তৎ সাম তস্মাদপ্রাণন্ননপানম্ সাম গায়তি যৎ সাম স উদ্গীথস্তস্মাদপ্রাণন্নন-পাননুদ্গায়তি॥৪
অন্বয় : যা (যাহা) বাক্, সা (তাহা) ঋক্। তস্মাৎ (সেইজন্য) অপ্ৰাণ অনপানন্ ঋচম্ (ঋক্ মন্ত্রকে) অভিব্যাহরতি। যা ঋক্, তৎ সাম; তস্মাৎ অপ্রাণন্- অনপানন্ সাম (সামকে) গারতি (গান করে)। যৎ (যাহা) সাম, সঃ (তাহা) উদ্গীথঃ। তস্মাৎ অপ্রাণন্ অনপানন্ উদ্গায়তি (উদ্গান করে)।
সরলার্থ : যাহা বাক্ তাহাই ঋক্; এইজন্য ঋক্ উচ্চারণ করিবার সময়ে প্রাণন ও অপানন কার্য স্থগিত থাকে। যাহা ঋক্, তাহাই সাম; এইজন্য সামগান করিবার সময় প্রাণন ও অপানন কার্য স্থগিত থাকে। যাহা সাম তাহাই উদ্গীথ; এইজন্য উদ্গান করিবার সময়ে প্রাণন ও অপানন কার্য বন্ধ থাকে।