তে হ নাসিক্যং প্ৰাণমুদ্গীথমূপাসাঞ্চক্রিরে তং হাসুরাঃ পাপ্মনা বিবিধুস্তমাত্তেনোভয়ং জিঘ্রতি সুরভি চ দুর্গন্ধি চ পাপ্না হ্যেষ বিদ্ধঃ॥২
অন্বয় : তে (দেবগণ) হ নাসিক্যম্ (নাসিকাস্থ) প্রাণম্ (প্রাণকে) উদ্গীথম্ (উদ্গীথরূপে) উপাসাঞ্চক্রিরে (উপাসনা করিয়াছিলেন)। তম্ (সেই প্রাণকে) হ অসুরাঃ (অসুরগণ) পাপ্পনা (পাপ দ্বারা) বিবিধঃ (বিদ্ধ করিয়াছিল)। তস্মাৎ (সেই জন্য) তেন (তাহাদ্বারা) উভয়ম্ (উভয়কে) জিঘ্রতি (আঘ্রাণ করে)— সুরভি চ (সুগন্ধিকে) দুৰ্গন্ধি চ (এবং দুর্গন্ধিকে); পাপ্পনা হি এষঃ (ইহা) বিদ্ধঃ (বিদ্ধ হইয়াছিল)।
সরলার্থ : দেবগণ নাসিকাস্থ প্রাণকে উদ্গীথরূপে উপাসনা করিয়াছিলেন, কিন্তু অসুরগণ এই প্রাণকে পাপদ্বারা বিদ্ধ করিল। এইজন্য লোকে ঘ্রাণেন্দ্রিয় দ্বারা সুগন্ধি ও দুর্গন্ধি উভয়ই আঘ্রাণ করিয়া থাকে; কারণ ইহা পাপবিদ্ধ হইয়াছিল।