তং হাঙ্গিরা উদ্গীথমুপাসাঞ্চক্র এতমু এবাঙ্গিরসং মন্যন্তেহঙ্গানা যন্ত্রসঃ ॥১০
অন্বয় : তম্ (মুখ্যপ্ৰাণকে) হ অঙ্গিরা (অঙ্গিরা নামক ঋষি) উদ্গীথম্ (উদ্গীথরূপে উপাসাঞ্চক্রে (উপাসনা করিয়াছিলেন)। এতম্ (এই ঋষিকে কিংবা মুখ্যপ্রাণকে) উ এব আঙ্গিরসম্ (অঙ্গিরা নামে) মন্যন্তে (লোকে বলে); অঙ্গানাম্ (অঙ্গসমূহের) যৎ (যেহেতু) রসঃ (রস)।
সরলার্থ : অঙ্গিরা ঋষি এই মুখ্যপ্রাণকে উদ্গীথরূপে উপাসনা করিয়াছিলেন; এই জন্য এই প্রাণকেই অঙ্গিরা বলিয়া মনে করা হয়, যেহেতু ইহা অঙ্গসমূহের রস। (অর্থান্তর— অঙ্গিরা ঋষি এই মুখ্যপ্রাণকে উদ্গীথরূপে উপাসনা করিয়াছিলেন। এই প্রাণই অঙ্গিরা অর্থাৎ অঙ্গসমূহের রস; এই জন্য উপাসক ঋষিকেও অঙ্গিরা বলা হয়)।