তদেতন্মিথুনমোমিত্যেতস্মিন্নক্ষরে সংসৃজ্যতে যদা বৈ মিথুনৌ সমাগচ্ছত আপয়তো বৈ তাবন্যোন্যস্য কামম্ ॥৬
অন্বয় : তৎ (সেই) এতৎ (এই) মিথুনম্ ওম্ ইতি (‘ওম্’ ইহা) এতস্মিন্ অক্ষরে (এই অক্ষরে) সংসৃজ্যতে (যুক্ত হয়)। যদা (যখন) বৈ মিথুনৌ (মিথুন, দুই জন) সমাগচ্ছতঃ (সঙ্গত হয়)। আপয়তঃ (সম্পন্ন করে) বৈ তৌ (দুইজন) অন্যোন্যস্য (পরস্পরের) কামম্ (কামনাকে)।
সরলার্থ : এই মিথুন (বাক্ ও প্রাণ) ‘ওম্’ এই অক্ষরে সম্মিলিত হয়। যখনই মিথুন সম্মিলিত হয়, তখনই তাহারা পরস্পরের কামনা পূর্ণ করে।