দুগ্ধেহস্মৈ বাগ্দোহং যো বাচো দোহোহন্নবানন্নাদো ভবতি য এতামেবং সাম্লাম্ উপনিষদং বেদোপনিষদং বেদেতি ॥ ৪
অন্বয় : দুগ্ধে অস্মৈ বাক্ দোহম্ যঃ বাচঃ দোহঃ— (১।৩।৭ টীকা ও মন্তব্য); অন্নবান্ অন্নাদঃ ভবতি যঃ এতাম্ (এই উপনিষদকে, এই গুহ্য অর্থকে) এবম্ সাম্লাম্ (সামের স্তোভ অক্ষরসমূহের) উপনিষদম্ বেদ (জানেন), উপনিষদম্ বেদ।
সরলার্থ : বাক্যের যে দুগ্ধ, সেই দুগ্ধ বাক্ স্বয়ং উপাসকের জন্য দোহন করেন। [কিংবা যে সাধক বাক্যকে দোহন করিতে পারেন, বাক্য স্বয়ং সেই সাধকের জন্য নিজের দুগ্ধ দোহন করেন]। যিনি স্তোভ অক্ষরসমূহের এই উপনিষদ্ (গুহ্য অর্থ জানেন, তিনি অন্নবান ও অনুভোক্তা হন।