ও৩মদা৩মোংও পিবাতমোংও দেবো বরুণঃ প্রজাপতিঃ সবিতা২ হন্নমিহা২হরদন্নপতে৩হন্নমিহা২হরা২হরো৩মিতি ॥ ৫
অন্বয় : ‘ওম্’ অদাম (ভোজন করি); ওম্ পিবাম (পান করি); ওম্ দেবঃ বরুণঃ প্রজাপতিঃ সবিতা অন্নম্ (অন্নকে) ইহ (এই স্থলে) আহরৎ করুন)। অনুপতে (হে অনুপতি) অনুম্ ইহ আহর (আহরণ কর), আহর ওম্ ইতি।
সরলার্থ : (হিংকারটি হইল)—’ওম্’—ভোজন করিব; ‘ওম্’—পান করিব। ‘ওম্’— দেব বরুণ, প্রজাপতি, সবিতা অন্ন আহরণ করুণ। হে অন্নপতি সূর্য, এই স্থানে অন্ন আহরণ কর, অন্ন আহরণ কর—’ওম্’।