অথ হৈনমুদ্গাতোপসসাদোদ্গাতর্যা দেবতোদ্গীথমম্বায়ত্তা তাং চেদবিদ্বানুদ্গাাস্যসি মূর্ধা তে বিপতিষ্যতীতি মা ভগবানবোচৎ কতমা সা দেবতেতি ॥ ৬
অন্বয় : অথ হ এনম্ (ইহার নিকটে) উদ্গাতা উপসসাদ (উপস্থিত হইল)। উদ্গাতঃ যা দেবতা উদ্গীথম্ অন্বায়ত্তা, তাম্ চেৎ অবিদ্বান্ উদ্গাস্যসি, মূর্ধা তে বিপতিষ্যতি ইতি মা ভগবান্ আবোচৎ। কতমা সা দেবতা? (ম্রঃ ৮৬ ও ৯০)।
সরলার্থ : অনন্তর উদ্গাতা তাঁহার নিকট উপস্থিত হইয়া বলিল—আপনি আমাকে বলিয়াছিলেন ‘হে উদ্গাতা, যে দেবতা উদ্গীথের অনুগমন করেন, তাঁহাকে না জানিয়া যদি উদ্গান কর, তাহা হইলে তোমার মাথা খসিয়া পড়িবে।’ আপনি বলুন, তিনি কোন্ দেবতা?