স হোবাচ ভগবন্তং বা অহমেভিঃ সর্বৈরাত্বিজ্যৈঃ পর্যৈষিষং ভগবতো বা অহমবিত্ত্যান্যানবৃষি॥ ২
অন্বয় : সঃ হ উবাচ—ভগবন্তম্ বৈ অহম্ এভিঃ সবৈঃ আত্বিজ্যৈঃ পরি+ঐষিষম্ (সর্বত্র অন্বেষণ করিয়াছিলাম)। ভগবতঃ (আপনার) বৈ অহম্ অবিত্ত্যা (অপ্রাপ্তিবশতঃ) অন্যান্ (অন্য সমুদয় লোককে) অবৃষি (বরণ করিয়াছি)।
সরলার্থ : যজমান বলিলেন—’এই সমস্ত ঋত্বিক-কর্মের জন্য আমি সর্বত্র আপনার অন্বেষণ করিয়াছিলাম। আপনার সন্ধান না পাইয়া আমি অপর সকল লোককে বরণ করিয়াছি।