অথ হৈনং যজমান উবাচ ভগবন্তং বা অহং বিবিদিষাণীত্যুষস্তিরস্মি চাক্ৰায়ণ ইতি হোবাচ ॥ ১
অন্বয় : অথ (অনন্তর) হ এনম্ (ইঁহাকে) যজমানঃ উবাচ (বলিল) — ভগবন্তম্ (আপনাকে) বৈ অহম্ (আমি) বিবিদিষাণি (জানিতে ইচ্ছুক) ইতি। উষস্তিঃ (‘আমি’ উষস্তি) অস্মি (হই) চাক্রায়ণঃ (চক্রের পুত্র) ইতি হ উবাচ।
সরলার্থ : তখন যজমান তাঁহাকে বলিলেন—’আমি আপনার পরিচয় জানিতে ইচ্ছুক।’ উষস্তি বলিলেন—’আমি চক্রের পুত্র উষস্তি’।