প্রস্তোতা দেবতা প্রস্তাবমন্বায়ত্তা তাং চেদবিদ্বান্ প্রস্তোষ্যসি মূর্ধা তে বিপতিষ্যতীতি ॥ ৯
অন্বয় : প্রস্তোতঃ (হে প্রস্তাব-পাঠক) যা দেবতা (যে দেবতা) প্রস্তাবম্ অম্বায়ত্তা (প্রস্তাবের অনুগত) তাম্ (তাহাকে) চেৎ (যদি) অবিদ্বান্ (না জানিয়া) প্রস্তোষ্যসি (প্রস্তাব পাঠ কর) মূর্ধা (মস্তক) তে (তোমার) বিপতিষ্যতি (নিপতিত হইবে) ইতি।
সরলার্থ : হে প্রস্তোতা, যে দেবতা প্রস্তাবের অনুগমন করেন তাঁহাকে না জানিয়া যদি প্রস্তাব পাঠ কর, তবে তোমার মাথা খসিয়া পড়িবে।