তং জায়োবাচ হন্ত পত ইম এব কুল্মাষা ইতি তান্ খাদিত্বাহমুং যজ্ঞং বিততমেয়ায় ॥ ৭
অন্বয় : তম্ (তাহাকে) জায়া উবাচ (বলিল) হন্ত [ব্যস্ততাসূচক অব্যয়] পতে (হে পতি) ইমে (এই) কুল্মাষাঃ (মাষকলায়) ইতি। তান্ (সেই সমুদয়কে) খাদিত্বা (খাইয়া) অমুম্ (ঐ) বিততম্ যজ্ঞম্ (আরব্ধ যজ্ঞে) এয়ায় (গমন করিয়াছিলেন)।
সরলার্থ : স্ত্রী তাঁহাকে বলিলেন—’হে পতি, এই তো সেই মাষকলায় রহিয়াছে।’ তখন তিনি তাহা খাইয়া সেই প্রারব্ধ যজ্ঞে গমন করিলেন।