এতদ্ যোনীনি ভূতানি সর্বাণীত্যুপধারয় ।
অহং কৃৎস্নস্য জগতঃ প্রভবঃ প্রলয়স্তথা ॥৬॥
শ্রীরামকৃষ্ণের বাণী —
ঠাকুর আবার সমাধিস্থ। কিয়ত্ক্ষণ পরে প্রকৃতিস্থ হইয়া আবার মণির সহিত কথা কহিতেছেন—
“আবার অবস্থা বদলাচ্ছে!—প্রসাদ খাওয়া উঠে গেল!—সত্য-মিথ্যা এক হয়ে যাচ্ছে!—আবার কি দেখছিলাম জান? ঈশ্বরীয় রূপ! ভগবতী মূর্তি—পেটের ভিতর ছেলে—তাকে বার করে আবার গিলে ফেলছে!—ভিতরে যতটা যাচ্ছে, ততটা শূন্য হয়ে! আমায় দেখাচ্ছে যে, সব শূন্য!
“যেন বলছে, লাগ্! লাগ্! লাগ্! ভেলকি! লাগ্!”
মণি ঠাকুরের কথা ভাবিতেছেন! ‘বাজিকরই সত্য আর সব মিথ্যা।’ (উৎস : শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত)