দিবি সূর্যসহস্রস্য ভবেদ্ যুগপদুত্থিতা ।
যদি ভাঃ সদৃশী সা স্যাদ্ ভাসস্তস্য মহাত্মনঃ ॥১২॥
শ্রীরামকৃষ্ণের বাণী —
শ্রীরামকৃষ্ণ— “বাদুলে পোকা যদি একবার আলো দেখতে পায়, তাহলে কি সে আর অন্ধকারে থাকে?”
ডাক্তার (সহাস্যে)— তা পুড়েই মরুক সেও স্বীকার।
শ্রীরামকৃষ্ণ— না গো! ভক্ত কিন্তু বাদুলে পোকার মতো পুড়ে মরে না। ভক্ত যে আলো দেখে ছুটে যায়, সে যে মণির আলো! মণির আলো খুব উজ্জ্বল বটে, কিন্তু স্নিগ্ধ আর শীতল। এ-আলোতে গা পুড়ে না, এ-আলোতে শান্তি হয়, আনন্দ হয়। (উৎস : শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত)