মৃত্যুপ্রোক্তাং নচিকেতোঽথ লব্ধা বিদ্যামেতাং যোগবিধিং চ কৃৎস্নম্ ।
ব্রহ্মপ্রাপ্তো বিরজোঽভূদ্বিমৃত্যুরন্যোঽপ্যেবং যো বিদধ্যাত্মমেব ॥ ১৮ ॥
ব্যাখ্যা—এইভাবে যমরাজ কর্তৃক উপদিষ্ট সমস্ত উপদেশ শ্রদ্ধাপূর্বক শোনার পর নচিকেতা যমরাজ কথিত সম্পূর্ণ আত্মবিদ্যা এবং যোগ সাধনার বিধি সকল জ্ঞাত হয়ে জন্ম-মৃত্যুর বন্ধন থেকে মুক্ত এবং সর্বপ্রকার বিকারশূন্য হয়ে পরব্রহ্ম পরমেশ্বরকে লাভ করলেন । অন্য সাধকগণও—যাঁরা এই অধ্যাত্মবিদ্যাকে এইভাবে সম্পূর্ণরূপে জ্ঞাত হয়ে শ্রদ্ধাপূর্বক ধারণ করতে পারবেন তাঁরাও নচিকেতার মতো সমস্ত রকমের বিকার তথা জন্ম-মৃত্যুর হাত থেকে মুক্ত হয়ে পরব্রহ্মকে লাভ করতে সমর্থ হবেন ॥ ১৮ ॥