শতং চৈকা চ হৃদয়স্য নাড্যস্তাসাং মূর্ধানমভিনিঃসৃতৈকা ।
তয়োর্ধ্বমায়ন্নমৃতত্বমেতি বিষ্বঙ্ঙ্ন্যা উৎক্রমণে ভবন্তি ॥ ১৬ ॥
ব্যাখ্যা—মানুষের দেহের মধ্যে হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত একশ একটি নাড়ি আছে, যেগুলি ওখান থেকে বেরিয়ে শরীরের সমস্ত জায়গায় ছড়িয়ে রয়েছে । সেগুলির মধ্যে একটি নাড়ি (সুষুম্না), হৃদয় থেকে বেরিয়ে সোজা মস্তকে উঠেছে । ভগবানের পরমধামে যাবার যোগ্য অধিকারী ব্যক্তির আত্মা ওই নাড়ির সাহায্যে শরীর থেকে বেরিয়ে সর্বোচ্চ ঊর্ধ্বলোকে অর্থাৎ ভগবানের পরমধামে পৌঁছে অমৃতস্বরূপ পরমানন্দময় পরমেশ্বরের সাক্ষাৎ লাভ করে । আর বাকি অন্যান্য জীব মৃত্যুকালে অন্যান্য নাড়ির সাহায্যে দেহ থেকে বেরিয়ে নিজ নিজ কর্মফল অনুযায়ী বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করে॥ ১৬ ॥