যদা সর্বে প্রভিদ্যন্তে হৃদয়স্যেহ গ্রন্থয়ঃ ।
অথ মর্ত্যোঽমৃতো ভবত্যেতাবদ্ধ্যনুশাসনম্ ॥ ১৫ ॥
ব্যাখ্যা—যখন সাধকের হৃদয়ের ‘অহং’ এবং ‘মমত্ব’ রূপ সমস্ত অজ্ঞান গ্রন্থি সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে তার সমস্ত রকম সংশয় সর্বথা বিনষ্ট হয় এবং উপরিউক্ত উপদেশ অনুসারে তার দৃঢ় বিশ্বাস জন্মে যে, পরব্রহ্ম পরমেশ্বর অবশ্যই আছেন এবং তাঁকে লাভ করা যায়, তখন তিনি এই শরীরেই স্থিত সেই পরমাত্মাকে প্রত্যক্ষ দর্শন করেন এবং অমরত্ব লাভ করেন । এটুকুই হচ্ছে বেদান্তের সনাতন উপদেশ ॥ ১৫ ॥
সম্বন্ধ—এবারে মৃত্যুর পর জীবাত্মার কী গতি হয় সেই কথা জানানো হচ্ছে—