যদা সর্বে প্রমুচ্যন্তে কামা যেঽস্য হৃদি শ্রিতাঃ ।
অথ মর্ত্যোঽমৃতো ভবত্যত্র ব্রহ্ম সমশ্নুতে ॥ ১৪ ॥
ব্যাখ্যা—মানুষের মন সর্বদা বিভিন্ন প্রকার লৌকিক এবং পারলৌকিক কামনা-বাসনায় ডুবে থাকে এইজন্য তারা পরমানন্দস্বরূপ পরমেশ্বরকে কীভাবে লাভ করতে হয় তা বিচার করতে পারে না । তার বিষয় আসক্তি এতই প্রবল যে মনের মধ্যে কোনোরূপ পরমাত্মিক চিন্তা জাগতে দেয় না । এই সকল কামনা-বাসনা যখন সাধকের অন্তর থেকে সমূলে নষ্ট হয়ে যাবে তখন মরণশীল মানুষ অমরত্ব লাভ করবে, আর এই শরীরেই পরব্রহ্ম পরমেশ্বরকে সাক্ষাৎ করবে ॥ ১৪ ॥
সম্বন্ধ—এবারে সংশয়রহিত দৃঢ় নিশ্চয়তার মহত্ত্ব বর্ণনা করছেন—